Natural Resources Canada logo and Government of Canada logo
Symbole du gouvernement du Canada
পরিচ্ছন্ন শক্তি সিদ্ধান্ত নিতে ক্ষমতা প্রদান

পরিদর্শন


RETScreen International পরিচ্ছন্ন শক্তি প্রয়োগ বিশ্লেষণ সাহায্যকারী কেন্দ্র পুন:নবীকরন শক্তি এবং শক্তি সংরক্ষণ প্রোজেক্ট কাজে পরিনত করতে পরিকল্পনাকারী, সিদ্ধান্তগ্রহণকারী, এবং শিল্পের ক্ষমতা বাড়নোয় সাহায্য করার চেষ্টা করছেন । সিদ্ধান্তগ্রহণের উপায় উদ্ভাবন করা (যেমন RETScreen সফ্টওয়ার) যা প্রাথমিক সম্ভাবনা বের করার খরচ কমানো, জ্ঞানবিতরণে সাহায্য করে সাধরণের সিদ্ধান্তগ্রহণণের ক্ষমতা বাড়ানো, জনসাধরনকে প্রযুক্তি বা আর্থিক সম্ভাবনা খতিয়ে দেখতে প্রশিক্ষণ দেওয়া এর উদ্দেশ্য ।

RETScreen পরিচ্ছন্ন শক্তি প্রয়োগ বিশ্লেষণকারী সফ্টওয়্যার একটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য কারী টুল যা অনেক সরকারী,শিল্পের ও শিক্ষার সাথে যুক্ত বিশেষজ্ঞ দ্বারা তৈরী| বিনামূল্যে বিতরিত, এই সফটওয়ার সারা পৃথিবীতে শক্তি তৈরী এবং সঞ্চয়, জীবন-চক্রের মূল্য, গ্যাস বিচ্ছুরণ কমানো,আর্থিক এবং বিভিন্ন প্রকার শক্তিদক্ষ এবং নবীকরণ যোগ্য শক্তি প্রযুক্তির (আর ই টি) ঝুঁকির হিসাব করতে ব্যবহার করা যায়| উত্পাদিত দ্রব্য,দাম এবং আবহাওয়ার ডেটাবেস;এবং সবিস্তার অনলাইন ব্যবহারকরীর বিধিপুস্তক এই সফটওয়ারে আছে|

পঞ্জিভূক্ত হতে এখানে ক্লিক করুন ও টুল্স ডাউনলোড করুন RETScreen 4 (36 MB)